জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার, রংপুর মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এপ্রিল-২০২৪ মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পরে তিনি এপ্রিল-২০২৪ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় সবাইকে ধন্যবাদ জানান।
পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতির স্বাভাবিকতা ধারাবাহিকভাবে বজায় রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। সেই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের জন্য বিভিন্ন ইউনিটের অফিসারদের পুরস্কৃত করেন সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষ পুরস্কারঃ- মোঃ আব্দুল লতিফ মিঞা, পিপিএম, অফিসার ইনচার্জ, বদরগঞ্জ থানা, রংপুর।
সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষ পুরস্কারঃ- ডিআইও সজীব কুমার সিং, এএসআই মিজানুর রহমান, ওয়াচার মিজানুর রহমান, ডিএসবি, বদরগঞ্জ জোন, রংপুর।ডাকাতি মামলা রহস্য উদঘাটনের জন্য বিশেষ পুরুস্কারঃ- মোঃ মোস্তফা কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত), পীরগঞ্জ থানা, রংপুর।ডাকাতি মামলার রহস্য উদঘাটন এর জন্য বিশেষ পুরুস্কারঃ- এসআই (নিঃ) মোঃ ওয়ালীউর রহমান, বদরগঞ্জ থানা, রংপুর।মাদক উদ্ধারের জন্য বিশেষ পুরস্কারঃ- এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, পীরগাছা থানা, রংপুর।এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),
রংপুর; মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল); মোঃ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার(ডি-সার্কেল), রংপুর; মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার(এসএএফ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারগণ।














