জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার জামায়াতে ইসলামের আমির আনোয়ারুল হক কাজলকে গ্রেফতার করে করেছে মেট্রোপলিটন তাজহাট থানার পুলিশ। বুধবার সকালে নগরীর আশরতপুর নিজ বাসা হতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।
তিনি রংপুর মডেল কলেজে ডেমোনেস্ট্রেটর হিসেবে কর্মরত আছেন। তাজহাট থানার ওসি রবিউল ইসলাম জানায়, আনোয়ারুল হক কাজলের বিরুদ্ধে কোতয়ালি এবং তাজহাট থানায় একাধিক নাশকতার মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতাকৃতকে আদালতে পাঠানো হয়েছে।#















