সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বিড়ি শ্রমিকেদর মজুরী বৃদ্ধি ও ট্যাক্স প্রত্যাহারের দাবিতে রংপুরে জনসভা অনুষ্ঠিত

বিড়ি শ্রমিকেদর মজুরী বৃদ্ধি ও ট্যাক্স প্রত্যাহারের দাবিতে রংপুরে জনসভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বঙ্গবন্ধুর আমলে বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছিলো পূণরায় তা করে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণাসহ পার্শ্ববর্তী দেশ ভারতের মতো সরকার কর্তৃক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানিয়ে বিড়ি শ্রমিকেদর মজুরী বৃদ্ধি ও ট্যাক্স প্রত্যাহারের দাবিতে রংপুরে জনসভা করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

রবিবার (২৬ মে) সকাল ১১ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিড়ি শ্রমিক জনসভায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন (বিএসসি)’র সভাপতিত্বে ও রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি। এ ছাড়াও উপস্থিত থেকে সবাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান প্রমূখ। বক্তব্যে মেয়র বলেন, বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে দেশীয় প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পকে বাঁচাতে হবে।

সারাদেশে প্রায় ২০ লাখ শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। শ্রমিকদের জীবন-জীবিকা ও কর্মসংস্থান রক্ষায় বিড়ি উপর থেকে শুল্ক প্রত্যাহার করতে হবে। বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করে বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM