সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বাকবিশিস’র শিক্ষক সমাবেশ ও মানববন্ধন

রংপুরে বাকবিশিস’র শিক্ষক সমাবেশ ও মানববন্ধন

জালাল উদ্দিন:দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে বাকবিশিস এর উদ্যোগে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছাত্র-ছাত্র-শিক্ষক সম্পর্ক ধ্বংসের চক্রান্ত বন্ধ করা, দেশব্যাপী শিক্ষক নির্যাতন, আইন বহির্ভূতভাবে শিক্ষককে পদত্যাগে বাধ্য করা ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল রবিবার (২৫ আগস্ট ২০২৪) রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর’র আহবানে শিক্ষক সমাবেশ ও মানববন্ধনে রংপুর মহানগর বাকবিশিস সভাপতি অধ্যাপক নবীব হোসেন লাভলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বাকবিশিস সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞা, অধ্যক্ষ শাহ মো. রেজাউল ইসলাম প্রমুখ ।

বক্তারা বলেন, বিগত সরকার পতনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে একটি স্বার্থান্বেষী মহল অন্যায়ভাবে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ পদত্যাগে বাধ্য করছে । যা দেশের প্রচলিত আইন পরিপন্থী। বিশেষত: প্রতিষ্ঠান প্রধানদের যে বেআইনি ও ন্যাক্কারজনকভাবে লাঞ্ছিত করে জোর পূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে, তা সমগ্র শিক্ষক সমাজের জন্য অপমানজনক । এহেন নৈরাজ্যকর পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের সম্মুখীন ।

শুধু তাই নয়, এরকম একটি পরিস্থিতিতে শিক্ষক – শিক্ষার্থীদের মধ্যে যেমন সম্পর্কের অবনতি হচ্ছে, তেমনি শিক্ষক- শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হচ্ছে বিস্তর ব্যবধান। এই নৈরাজ্যকর পরিস্থিতি চলতে থাকলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিবাজ শিক্ষককে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করে শাস্তি দিতে হবে। কোন অবস্থাতেই তার মানবাধিকার লংঘন করা যাবে না। তা নাহলে শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।বাকবিশিস কখনো কোন দুর্নীতিবাজ শিক্ষকের পক্ষে অবস্থান নেয়নি এবং ভবিষ্যতেও নিবে না। মানববন্ধন থেকে অতিদ্রুত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তত্বাবধায়ক সরকারের কাছে উদাত্ত আহ্বান জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM