সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর কোট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

রংপুর কোট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে নিরীহ ও নিরপরাধ কাউকে মামলায় নাম দিয়ে হয়রানী না করার আহবান জানিয়ে রংপুর কোট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১২টায় রংপুর চীফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়কগণ। সংবাদ সম্মেলনে তারা বলেন, রংপুরে ০৫ আগস্ট পরবর্তী বিভিন্ন ধরনের আইনী অরাজকতার অভিযোগ প্রতিনিয়ত আমাদের কাছে আসছে।

আমরা এই সমস্যাগুলোর একটি টেকসই ও কার্যকরী সমাধানে প্রচেষ্টা থেকে কিছু দিকনির্দেশনা অবলম্বন করবো ও ভুক্তভোগীদের আহবান জানাবো (১) চলমান হয়রানি মামলা সমূহ থেকে মুক্তি পাওয়ার উপায়, পরিচিত বা অপরিচিত কেউ যদি প্রকাশ্যে বা ফোন কলে জানায় যে অমুকের হত্যা বা আহতের মামলায় বা সহিংসতার মামলায় আপনার নাম এসেছে, আপনাকে অভিযুক্ত করা হয়েছে এবং অতঃপর টাকার বিনিময়ে আপনার নাম সে মামলার অভিযুক্ত তালিকা থেকে কেটে দেওয়ার প্রস্তাব দেয় তবে কোন ধরনের লেনদেনে যাবেন না। করনীয় ঃ এমতাবস্থায় নিকটতম থানায় গিয়ে পরিচিত হলে সেই ব্যাক্তি এবং পরিচিত না হলে কল আসা সেই নম্বর উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করবেন।

(২) নতুন করে যাতে আর কোন মামলায় নিরীহ ও নিরপরাধ কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলায় তালিকাভুক্ত করতে না পারে এজন্য আমরা ০৮ সদস্যের একটি ‘আইনজীবী প্যানেল’ গঠন করেছি, যারা আন্দলোন চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিনামূল্যে আইনী সেবা দিয়েছে। যাদের মাধ্যমে আপনারা আন্দোলন কেন্দ্রীক নতুন মামলা গুলো করতে পারবেন, স্বল্প খরচে ও সহজে। (৩) যারা ইতোমধ্যে হয়রানির শিকার হচ্ছেন এবং যারা সামনের দিনে হতে পারেন তাদের জন্য তাৎক্ষণিক আইনগত নিরাপত্তা সেবা নিশ্চিত করতে রংপুরের তিনটি পুলিশি জোনের সমন্বয়ে একটি ‘জরুরি সেবা সেল’ গঠিত হয়েছে। আপনারা যেকোনো আইনি হয়রানির সুরাহা পেতে তাদের সাথে যোগাযোগ করবেন। সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রংপুর।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM