জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেন ম্যামোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রংপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেনের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সরকারি শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল (০১ সেপ্টেম্বর) রবিবার দুপুর ২টায় নগরীর মর্ডান মোড়স্থ সরকারি শিশু পরিবার (বালক), এবং নগরীর দর্শনা মোড়স্থ সরকারি শিশু পরিবার ( বালিকা), উভয় প্রতিষ্ঠনের সকল এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেন ম্যামোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাফায়েত হোসেন সৌরভ।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের সন্তান মাহিন তাবাসসুম, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেন ম্যামোরিয়াল ফাউন্ডেশনের সদস্য মোঃ ইয়াছির আরাফাত, মোঃ নাজমুল হোসেন জিম, একেএম বেলাল সরকার, মোঃ গোলাম রাব্বি বসুনিয়া, মোঃ তৌহিদুর রহমান তামিম, ফাহাদ হাসান পল্লব, তন্ময় প্রমুখ । খাবার বিতরণ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
















