সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

রংপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

গতকাল (০৪ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৫ টায় রংপুর নগরীর বাবুখাঁ বিশমেগোয়াট বালাপাড়া কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত , প্রধান বক্তার বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ আনোয়ার , কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রওশন আলী ভুইয়া, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম, মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ, সহ সভাপতি খায়রুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ ময়েন উদ্দিন। সাংগঠনিক সভার আগে বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM