সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে রিমান্ড শেষে আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে জেল হাজতে প্রেরণ

রংপুরে রিমান্ড শেষে আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে জেল হাজতে প্রেরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে রিমান্ড শেষে রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। গত ২৯/০৯/২৪ ইং তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২য় (পুলিশ ফাইল) আদালত রংপুরে সুত্রঃ-কোতয়ালী থানার মামলা নং-১২ তাং-১৯/০৮/২৪ ইং ধারাঃ- ১৪৮/৩০২/৩৪/১১৪ দঃ বিঃ, জি আর নং-৩৮৬/২৪ (কোতয়ালী) মূলে, (কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায়) রংপুর মহানগর আওয়ামীলীগে সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, এর ০৪ (চার) দিনের পুলিশ রিমান্ড শেষে উক্ত আদালতে হাজিরা হয়।

হাজিরা শেষে কোতয়ালী থানার মামলা নং-২৭ তাং-২৯/০৮/২৪ ইং, ধারাঃ-১৪৭/১৪৮/১৪৯/২০১/৩০২/৩৪ দঃ বিঃ, জি আর নং-৪০১/২৪ (কোতয়ালী), মূলে (সোনার দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায়) ১০ (দশ) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই (নিঃ) মোঃ রাসেল ইসলাম, কোতয়ালী থানা মহানগর রংপুর। এবং আসামী পক্ষের লিগ্যাল এইডের আইনজীবী উক্ত মামলায় জামিনের আবেদন করেন।

দুটি আবেদনের শুনানী আগামী ০১/১০/২৪ ইং তারিখে শুনানীর জন্য হাজিরার দিন ধার্য করেন বিজ্ঞ বিচারক আসাদুজ্জামান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২য়, (আমালী আদালত কোতয়ালী) আদালত, রংপুর। আসামী কে ঈ/ড মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM