সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিকেলে সাংবাদিকদের বলেন, ‘আমরা (পররাষ্ট্র মন্ত্রণালয়) এইমাত্র খবর পেয়েছি… আমরা অবশ্যই তাকে (হাসিনাকে) দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

আজ বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘আমাদের কাছে এক মাস সময় আছে, এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ (এই সময়ের মধ্যে) নেব।’

হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেসরকারী সূত্র ইঙ্গিত দিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী এখনো নয়াদিল্লিতে রয়েছেন।

৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অন্যান্য নেতাদের প্রসঙ্গে হোসেন বলেন, সরকার তাদের বিচারের মুখোমুখি করার ব্যবস্থাও নেবে।

পুনর্গঠিত আইসিটি আজ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আদালত কর্তৃপক্ষকে অভিযুক্তদের আটক করে ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM