সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে কিশোরীদের এইচপিভি টিকাদান উপলক্ষে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

রংপুরে কিশোরীদের এইচপিভি টিকাদান উপলক্ষে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলায় ২৫ অক্টোবর থেকে মাসব্যাপী কিশোরীদের জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের শ্রেণীভিত্তিক ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকা দেওয়া হবে।

গতকাল (২৪ অক্টোবর) বুধবার বিকাল ৩টায় রংপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রংপুর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে রংপুর জেলার কিশোরীদের জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদানের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী। তিনি বলেন, রংপুর জেলার ৮ উপজেলায় স্কুলগামী ৫ম থেকে ৯ম শ্রেণীর ১ লাখ ৪১ হাজার ৫২ জন এবং কমিউনিটির ১০ থেকে ১৪ বছরের ৪ হাজার ৩৪ জন কিশোরীকে এই টিকা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন ও ডাঃ মাহাবুব সহ রংপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM