ইমরোজ ইমু/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
১ম রংপুর বিভাগীয় কারাতে প্রতিযোগিতায় রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমি” চ্যাম্পিয়ন পদক অর্জন করে। গত ৮ ও ৯ নভেম্বর ২০২৪ ইং রংপুর বিভাগের লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতায় শুধুমাত্র কুমিতেতে (ফাইটে) ১১ টি স্বর্ণ পদক, ৭ টি রৌপ্য পদক ও ৯ টি ব্রঞ্জ পদক অর্জন করে।
রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির রাইসা, অপসরা, ওয়াসফিয়া, রিংকি, হাসান, ধ্রুব, সাজিদ, সায়েম, আদিব, শবনম, সাইমুম ১১ জনের স্বর্ণ পদক অর্জন করে। জ্যতি, সাদ, বিসমিল, সূর্য, নাহিয়ান, লামহা, সাকিব ০৭ জন রৌপ্য পদক আর্জন করে। মুনতাছির, আশফিয়া, মুহিত, ঋক, উপমা, ফিহা, আয়ানা, তারফি, রুবেল ০৯ জনের তাম্র পদক অর্জন করে। চ্যাম্পিয়ন হওয়ায় রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির পরিচালক এ্যাড. মোঃ রেজওয়ানুল হককে রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
















