জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদার রহমান জানান, আমি দির্ঘ দিন থেকে রংপুর নগরীর সিওবাজার কেল্লাবন এলাকায় আমার পৈত্রিক সম্পাত্তিতে পরিবার নিয়ে বসবাস করে আসছি।
গত ২২ ডিসেম্বর রাত ২.৩০ মিনিটে সিভিলে কিছু পুলিশ সদস্যর উপস্থিতিতে কে বা কাহারা আমার ভোগ দখলিয় জমিতে একটি টিনের ঘর ভাংচুর করে জমি দললের চেষ্টা চালায়। তাই আমি ন্যায় বিচারের জন্য প্রশাসনে সহযোগিতা কামনা করছি। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
















