সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আগামী শনিবার (১৫ মার্চ) সারাদেশের ন্যায় রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তাই বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে রসিকের সভা কক্ষে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৫ সফল করতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) উম্মে ফাতিমা।

লিখিত বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি কেন্দ্রে ৬৬ জন সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশন কর্মকর্তা ০৬ জন এবং ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীসহ সর্বমোট ৬৬৬ জনের মাধ্যমে ১৫ মার্চ/২৫ইং (শনিবার) ১ দিন ব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

এদের মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৫০০ জন শিশুকে নীল রং এর ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার জন শিশুকে লাল রং এর ভিটামিন “এ “ক্যাপসুল খাওয়ানো হবে। যদি কোন শিশুকে গত চার মাসের মধ্যে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে তবে সেই শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন নাই।উম্মে ফাতেমা বলেন, আপনাদের মাধ্যমে আমি রংপুর সিটি কর্পোরেশন বাসীকে জানাতে চাই, এই ভিটামিন “এ” ক্যাপসুলে সাধারণত কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

এটি খাওয়ানোর পরে কোন শিশুর বমি বমি ভাব হতে পারে। বমি বমি ভাব হলে অভিভাবকদের না ঘাবড়ে প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। শিশুকে ভরা পেটে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াতে হবে। কান্নারত অবস্থায় বা জোর করে কোন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো যাবে না। আস্ত বা গোটা ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো যাবে না। ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ক্যাপসুলের ভেতরের তরল ভিটামিন “এ” শিশুকে খাওয়াতে হবে।

তবে আগে থেকে ক্যাপসুলের মুখ কেটে রাখা যাবে না। অভিভাবকগণ শিশুকে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে আসুন এবং ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ান। শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’ দৃষ্টি শক্তি বজায় রাখে ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়।

এ সংক্রান্ত সকল তথ্যের জন্যে রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা (মোবাইল-০১৭০১-২৪৮১৮২), রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা (মোবাইল- ০১৭৩১-২৫৫৭৩২), রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ (মোবাইল- ০১৭১৬-৩০৭৩৭৩), রংপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ পলাশ কুমার রায় (মোবাইল- ০১৭১৬-৬৯২৫৮৩),

রংপুর সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম (মোবাইল- ০১৭১৭-৩৭৭৫৩৯), নম্বরে যোগাযোগ করবেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী রায়, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ, মেডিকেল অফিসার ডাঃ পলাশ কুমার রায়, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলামসহ কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক সমাজ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM