সর্বশেষ
সর্বশেষ

ইসলামি সংস্কৃতির সঙ্গে পৃথিবীর ২০০ কোটি মানুষের সংস্কৃতি জড়িত – ধর্ম উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ। ইসলামি সংস্কৃতির সঙ্গে পৃথিবীর ২০০ কোটি মানুষের সংস্কৃতি জড়িত। রাজধানীর একটি অভিজাত হোটেলে এটিএন নিউজ আয়োজিত ‘ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড-২০২৫’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সংস্কৃতি হলো একটি জাতির শিকড়। এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে শিকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই মনে করি কেবল সুরের লহরি, ছায়াছন্দের ঝংকার ও নৃত্যের তালই সংস্কৃতি। এটা সত্য নয়, এটা আংশিক সত্য। কোনও জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, ধর্মীয় বিশ্বাস, জীবনধারাই সংস্কৃতি।’

ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করে ড. খালিদ হোসেন বলেন, ‘এদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান। এই বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিতে পারি না। আমাদের এই সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে।’

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন।

পরে উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াডে ২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে মোট ৯ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি দেওয়া হয়। এটিএন নিউজ দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে।
তথ্য সুত্রে.

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Friday, 23rd October, 2026
12th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:43 AM
সূর্যোদয়6:59 AM
যোহর12:43 PM
আসর4:00 PM
মাগরিব6:26 PM
ইশা7:42 PM