সর্বশেষ
সর্বশেষ

বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশনের রংপুর বিভাগীয় মতবিনময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করণে (পদ সৃষ্টির মাধ্যমে) আইন মন্ত্রনালয় থেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ে প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদন এবং প্রস্তাববিহীন নকল নবীশদের বিষয়ে যথাযথ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন রংপুর জেলা শাখা ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ রংপুর বিভাগ এর আয়োজনে রংপুর বিভগীয় মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল (১২ এপ্রিল) শনিবার সকালে রংপুর সদর সাব রেজিষ্ট্রি অফিসে মতবিনময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার । তিনি বলেন, নকল নবীশদের প্রানের দাবী স্থায়ী করনের ফাইল অতি দ্রুত পাশ করে অর্থ মন্ত্রনালয়ে প্রেরণ করতে হবে। সভায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি মোঃ রিয়াজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেনকেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ তাছিকুর রহমান রিগান, মোঃ রবিউল ইসলাম রিপন, রংপুর জেলা শাখার মহিলা সম্পাদিকা মোছাঃ রুমানা শায়লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,

নীলফামারী জেলার সভাপতিত শ্রী বিপুল চন্দ্র রায়, দিনাজপুর জেলার সভাপতি মোছাঃ মাজমুন নাহার ছন্দা, গাইবান্ধা সদর শাখার সভাপতি মোছাঃ শিউলী বেগম, লালমনির হাট জেলার সধারণ সম্পাদক শ্রী দর্জয় চন্দ্র রায়, কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক মোঃ সেলিমুজ্জামান , ঠাকুরগাও জেলার নকল নবীশ কৃষ্ণ কাজল রায়, পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]