জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের গংগাচড়া উপজেলায় বাংলাদশে এনজিও ফাউন্ডেসনের সহযোগিতায় ও দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর বাস্তবায়নে উপকার ভোগী ১৪ জন দরিদ্র মহিলাদের মাঝে বিনা মুল্যে ২৮টি ছাগল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২১ এপ্রিল) সোমবার দুপুরে গংগাচড়া উপজেলা ডাক্তাপাড়াস্থ দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর প্রধান কার্যালয়ে ১৪ জন দরিদ্র মহিলাদের মাঝে বিনা মুল্যে ছাগল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ হাসান মৃধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজাহারুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সজিবুল করিম, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লাট ফর্ম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমান, রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ইনসাফ এর নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর কোষাধ্যক্ষ মোছাঃ লায়লা আর্জুমান বানু, কার্য নির্বাহী সদস্য মোঃ সাখওয়াত হোসেন সোহাগ, মোছাঃ পারভীন ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিঞা। ছাগল পেয়ে উপকার ভোগীরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও দরিদ্র মানুষের মাঝে এরকম উদ্যোগ যেন অব্যাহত থাকে বক্তারা এ প্রত্যাশা করেন।
















