সর্বশেষ
সর্বশেষ

হাইকোর্টের ৮৫ আইনজীবীকে আপিল বিভাগের এডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ৯ মে, ২০২৫ খৃ. – বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৮৫ জন আইনজীবীকে আপিল বিভাগের এডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়াও আপিল বিভাগে তালিকাভুক্তির জন্য আরো ৮৪ জন আইনজীবীর আবেদন স্ট্যান্ড ওভার  রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়াও আপিল বিভাগের পাঁচ আইনজীবীকে সিনিয়র এডভোকেট হিসেবে আপিল বিভাগে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিনিয়র এডভোকেট হিসেবে আরো ২০ আইনজীবীর আবেদন স্ট্যান্ড ওভার রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে গত ৬ মে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস, এম, এমদাদুল হক, বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব এর সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]