সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • সাইনবোর্ড লাগিয়ে প্রশংসায় ভাসছেন রংপুরের পুলিশ সুপার

সাইনবোর্ড লাগিয়ে প্রশংসায় ভাসছেন রংপুরের পুলিশ সুপার

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

অশান্তি ও নিরাপত্তাহীনতা থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা অপরিহার্য। চলতি বছর হজ্ব পালন করে নিজ কার্যালয়ে এসেছেন রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম।

তিনি জানান, হজে আল্লাহর দরবারে এ নগরীর জন্য ‘হে আল্লাহ আপনি এ শহর কে শান্তিময় করে দিন’-এমন মুনাজাত করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পুলিশ সুপারের নিজ কার্যালয়ে সময়ের আলোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। হজে গিয়ে তিনি রংপুর নগরীর মানুষের জন্য অন্য দোয়া করার কথাও জানান ।

রংপুর পুলিশ সুপার কার্যালয়ে সুরা ইবরাহিমের ৩৫ নম্বর আয়াত -‘রাব্বিঝআল হাজাল বালাদা আমিনা ’ অর্থ্যাৎ ‘হে আল্লাহ আপনি এ শহর কে শান্তিময় করে দিন’-এমন একটি সাইনবোর্ড ছিল। যদিও পরে কার্যালয়টি সংস্কার করার সময় সেটি নষ্ট হয়ে যায়। বর্তমান পুলিশ সুপার সেটিকে আবার সুন্দরভাবে ঠিক করে লাগিয়েছেন বলে জানান।

ওই সাইনবোর্ডে লেখা আছে-

رَبِّ اجْعَلْ هَـذَا الْبَلَدَ آمِنًا
উচ্চারণ : ‘রাব্বিঝআল হাজাল বালাদা আমিনা’ (সুরা ইবরাহিম : আয়াত ৩৫)
অর্থ : হে আল্লাহ ( রব ) এ জনপদকে আপনি শান্তিময় করে দিন।

সাইনবোর্ডটি লাগানোর পর থেকে এ নিয়ে নগরে ব্যাপক আলোচনা হচ্ছে। এ বিষয়ে রংপুর আইনজীবী সমিতির জয়েন্ট সেক্রেটারি একেএম হারুন উর রশীদ বলেন, হে আমার আল্লাহ এ শহর কে শান্তি করে দিন। যে পুলিশ সুপার লিখেছেন তাকে ধন্যবাদ জানাই এবং এই সাইনবোর্ড যেন পরবর্তী সরকারের সময় পরিবর্তন না করে সে জন্য জোর দাবি জানাচ্ছি।

পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সময়ের আলোর রংপুর ব্যুরো প্রধান সাইফুল ইসলাম, দৈনিক যুগের আলোর স্টাফ ফটো সাংবাদিক ইমরোজ হোসেন ইমুসহ আরও অনেকে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM