সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ

আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেঞ্চেলা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তিনি আজ বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে সাক্ষাৎ করেন।

এসময় ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন বলে পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি ইউনেস্কোর সাথে বাংলাদেশ পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশ এবং ইউনেস্কো’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM