সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে হোটেল শ্রমিককে মা*রপি*টের অভি*যো*গ

রংপুরে হোটেল শ্রমিককে মা*রপি*টের অভি*যো*গ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে হোটেল শ্রমিককে মারপিটের অভিযোগ উঠেছে। আহত হোটেল শ্রমিক নুর মোহাম্মদ (২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ সুত্রে জানাযায়, হোটেল শ্রমিক নুর মোহাম্মদ (২৬), পিতা মকবুল হোসেন, সাং চেংমারী, গংগাচড়া উপজেলা রংপুর। প্রায় ১ বছর যাবত রংপুর ধাপ জেল রোডস্থ আরাফাত হোটেলে পরোটার কারিগর হিসেবে কর্মরত আছে।

গত ৫ জুলাই বিকাল সাড়ে ৫ টায় কর্মস্থলে দেরিতে যোগদান করাকে কেন্দ্র করে হোটেল শ্রমিক নুর মোহাম্মদের সাথে আরএক হোটেল শ্রমিক ম্যানেজারের ছোট ভাই মারুফ মিয়ার কথা কাটাকাটি ও উভয়ের মধ্যে মারামারি হয় । এক পর্যায় শ্রমিক মারুফ মিয়া পরটা ভাজা লোহার সুন্নি দিয়ে নুর মোহাম্মদের মাথায় ও হাতে আঘাত করে । তার আঘাতে নুর মোহাম্মদ রক্তাত্ব আবস্থায় মাটিতে পরে যায়।

এ দৃশ্য দেখে অন্যান্য শ্রমিকরা এগিয়ে এসে আহত অবস্থায় নুর মোহাম্মদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এতে নুর মোহাম্মদের মাথায় ৮টি ও হাতে ৫ টি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় রংপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শমসের আলী, সাধারণ সম্পদক আব্দুল হাদী জানান, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে মালিক পক্ষ হোটেল শ্রমিক নুর মোহাম্মদের ক্ষতি পুরনের টাকা না দেয় তাহলে আমরা রংপুর জেলার সকল শ্রমিক সংগঠন কর্মবিরতী কর্মসূচী পালন করব।

এ বিষয়ে আরাফাত হোটেলের মালিক মোঃ মাসুম মিয়া জানান, আমি মোবাইল ফোনে জানতে পারি হোটেলে শ্রমিকের সাথে শ্রমিকের মারামারী হয়। এ কথা জানতে পেয়ে আমি দ্রুত হোটেলে চলে আসি । এরপর আহত শ্রমিক নুর মোহাম্মদকে মেডিকেলে ভর্তি সহ চিকিৎসার সমস্ত খরচ আমি নিজেই প্রদান করি এবং নুর মোহাম্মদকে তার প্রেসক্রিপশন আনুযায়ী সকল ঔষধপত্র কিনে দেই । এছাড়া তাকে ৫ দিনের অগ্রিম বেতন দেই। এ ঘটনায় হামলাকারী অপর শ্রমিক মারুফ মিয়াকে হোটেল থেকে বের করে দেই। হোটেল মালিক মোঃ মাসুম মিয়া আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে রংপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা আমার ম্যানেজারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছেন।

এ বিষয়ে গত ৫ জুলাই হোটেল মালিক মোঃ মাসুম মিয়া বাদী ৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। আপরদিকে হামলার ঘটনায় গত ৫ জুলাই রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হোটেল শ্রমিক নুর মোহাম্মদ বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM