সর্বশেষ
সর্বশেষ

আমরা চাঁদাবাজী করবো না, কাউকে করতেও দেব না : ডাঃ শফিকুর রহমান

জালাল উদ্দিন,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বালেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতেও দেব না। ঘুষ কেউ নেবে না, আর যে ঘুষের জন্য হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মোমিনপুর হাইস্কুল মাঠে এক দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদ্যপ্রয়াত জামায়াত নেতা শাহ আলম মিয়ার মৃত্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত যারা সংসদ সদস্য হবেন, আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই তবে আমাদের কেউ কোনো সরকারি প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবে না।” তিনি আরও বলেন, “আগে ঘর সামলাই, পরে বাইরে সামলাব ইনশাআল্লাহ। এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন নেবো না, তখন কাউকে নিতেও দেব না। গর্জন করব সংসদে, রাজপথে এবং আপনাদের সঙ্গে নিয়ে।” রাজনীতিতে ‘ভিক্ষুকের মানসিকতা’ নিয়ে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চাঁদাবাজি জঘন্য অপরাধ। মানুষের পকেট কেটে যারা দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদের বলছি—ভিক্ষা অনেক ভালো এর থেকে।” তিনি বলেন, “আমরা লড়াই করবো না অভিজাত শ্রেণির জন্য। ওরা নিজেদের স্বার্থ বোঝে। আমরা লড়াই করবো কৃষক, শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান ফিরিয়ে আনার জন্য। দেশের মানুষের সম্পদ পাহারা দেওয়াই আমাদের লড়াই।” ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে তিনি বলেন, “প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। মায়ের বুক ফাঁটানো এই কান্না জাতিকে নাড়া দিয়েছে। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি এবং শহিদ শিশুদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করি। আর যারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আল্লাহ তাদের শেফায়ে কামেলা দান করুন।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা ও জেলা সভাপতি ফিরোজ আফ্রিদি প্রমুখ।দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Friday, 23rd October, 2026
12th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:43 AM
সূর্যোদয়6:59 AM
যোহর12:43 PM
আসর4:00 PM
মাগরিব6:26 PM
ইশা7:42 PM