সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) ২০২৫ খৃ. –
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। এ টেস্টের মাধ্যমে লাশগুলো শনাক্তকরণের পর শহিদ পরিবারগুলো চাইলে নিজ নিজ গ্রামে নিয়েও সমাহিত করতে পারবেন। তিনি এসময় জানান, রায়েরবাজার গণকবরে ১১৪ শহিদের লাশ সমাহিত আছে।
উপদেষ্টা আজ রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের গণকবর পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গণকবরের লাশগুলোর যেহেতু ডিএনএ টেস্ট করা হবে সেহেতু লাশগুলোর ময়নাতদন্ত হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে যেখানে ডাক্তাররাও থাকবেন। কমিটির সদস্যরা বিস্তারিত বলতে পারবে এটা কোন প্রক্রিয়ায় হবে।
জুলাই শহিদদের গণকবর নির্মাণকাজের মান নিয়ে উপদেষ্টা বলেন, আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতি না কমলে কিছুই ঠিক হবে না। তিনি বলেন, শহিদদের কবরগুলোতেও ইটের মান ভালো দিচ্ছে না। উপদেষ্টা এসময় সেখানে উপস্থিত গণপূর্তের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে নিম্নমানের ইট পরিবর্তন করে ভালো মানের ইট সরবরাহসহ কাজের গুণগত মান নিশ্চিতকরণে সর্বোচ্চ তদারকির নির্দেশ দেন। নির্বাহী প্রকৌশলী ঠিকাদার পরিবর্তনসহ কাজটির গুণগত মান নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।

পোস্টমর্টেম বা ময়নাতদন্ত না হওয়ায় অনেক মামলার তদন্ত আটকে আছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তো অনেকেই শহিদ হয়েছেন। অনেকগুলো মামলা বিচারাধীন। কিছু মামলার বিচার শুরু হয়েছে। এই মামলাগুলোরও প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এসব বিচারের আওতায় আনা হবে।

উপদেষ্টা পরে রাজধানীর মোহাম্মদপুরে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-২ এর ব্যারাক এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২ এর সদর দপ্তর পরিদর্শন করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM