জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১২ টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগি মোঃ মশিউর রহমান ও তার স্ত্রী তাজনীন নাহার। সংবাদ সম্মেলনে মশিউর রহমান বলেন, আমার পিতা মোহাম্মদ আলী ২০১৪ সালে ডা. গিয়াস উদ্দিন মিয়ার কাছ ৬ শতক এবং একই দাগে সাহেরা বানুর কাছ থেকে ১২ শতক জমি ক্রয় করেন।
পৈত্রিক ওয়ারিশ সূত্রে আমি উক্ত জমির মালিক হয়ে ঘরবাড়ি নির্মান করে পরিবার নিয়ে বসবার করে আসছি । পরে ২০১৯ সালে প্রভাবশালী প্রতিপক্ষ আকিফুল ইসলাম টুটুল আমার বসতবাড়ি ও দোকানপাট পুলিশের সহযোগিতায় আওয়ামীলীগ সন্ত্রাসীদের দিয়ে দখল করে ওই জমি ক্রয় দেখিয়ে একটি ভূয়া দলিল নং ২০৬৬৮ নং সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে আমি যুগ্ম জেলা জজ ১ম আদালতে ওই ভূয়া দলিল বাতিল চেয়ে মামলা করি। ওই মামলায় আদালত ভূয়া দলিল বাতিল ও জবরদখলকৃত আকিফুলকে উচ্ছেদ করা মর্মে রায় দেন।
আদালতের রায়ের প্রেক্ষিতে আমি পরিবার পরিজনসহ গত ২রা আগস্ট ২০২৫ তারিখে আমার পৈত্রিক সম্পত্তিতে বসবাস শুরু করি। ২ আগস্ট যখন তারা আমার বসতবাড়ি দখল করার জন্য আসে। তখন পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমাদের দুই পক্ষের কাছ থেকে চাবি নিয়ে রাখেন এবং ১৫ আগস্টের এ বিষয়ে বৈঠকের কথা জানায় সেনাবাহিনী। এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ দাখিল করি । এ বিষয়ে প্রতিপক্ষ আকিফুল ইমলাম টুটুল জানান, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ আমার দুর সম্পর্কের আত্মীয়।
আমি আমার নিজের পরিচয়ে চলি। তার নাম ভাংগিয়ে আমি চলি না। ওই জমি আমি নিজের টাকায় ক্রয় করেছি। মশিউর তার সন্ত্রাসী নিয়ে ২ আগস্ট এ আমার জমি বসতবাড়ি ও দোকানপাটে হামলা চালিয়ে অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পরে সেনাবাহিনী আমাকে চাবি দিয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, জমিটি আওয়ামীলীগের আমলে দখল করা হয়েছিল।
আদালতের রায়ে ১ মাসের মধ্যে জমিটি ছেড়ে দেয়ার জন্য আকিফুল ইমলাম টুটুলকে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু ১ মাস না যেতেই মশিউর ওই জমিতে উঠে যায়। এনিয়ে সেখানে হট্রগোল সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে দুইপক্ষের চাবি নিয়ে রাখেন। কিন্তু সেনাবাহিনীর সমঝোতা বৈঠকে মশিউর রহমান না আসায় আকিফুল ইসলাম টুটুলকে চাবি দিয়ে দেয় । আকিফুল ইসলাম উক্ত মামলার আদেশের স্থগিতের আদেশ নিয়ে এসেছে। যার শুনানী হবে আগামী ১৬ অক্টোবর।
















