জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
অটোরিক্সা চালক শ্রমিকদের উপর অন্যায় অত্যাচার-জুলুমের প্রতিবাদে ও অটো চালকদের নিরাপত্তা বিষয়ে রংপুর মহানগর ইজি বাইক অটোরিক্সা মালিক চালক ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৭ ডিসেম্বর) রবিবার দুপুর ১২টায় নগরীর দেওডোবা মোড়ে ১৩ ও ১৪নং ওয়ার্ডের সকল আটোরিক্সা মালিক ও চালকদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আটো শ্রমিক নেতা মোঃ এনামুল কবীর সমাজ, শ্রমিক নেতা সোহেল মিয়া,
ভোলা মিয়া ,রিপন মিয়া, শামীম মিয়া, ফিরোজ, বুলেট মিয়া, রোকন, আলামিন, সামিউল, স্বপন, আকাশ, ভুট্টু মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, অটোরিক্সা চালকদের উপর অন্যায় ভাবে অত্যাচার আমরা আর মেনেনিব না। আটোরিক্সা চালকরা প্রতি বছর রংপুর সিটি কর্পোরেশনকে নিবন্ধন ফি প্রদান করে। অটো শ্রমিক নেতারা বলেন, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল বড়বাড়ি রোডে জাহিদুল মার্কেটের সামনে অটো রিক্সায় যাত্রী ওঠা, নামা ও পার্কিং এর সময় স্থানীয় দোকানদারগণ আটো চালকদের উপর অন্যায় ভাবে গালি গালাজ ও মারপিট করে।
অটোরিক্সা চালকরা উক্ত অঞ্চলের স্কুলের ছাত্র ছাত্রী, অফিস আদালতের কর্মচারী, বিভিন্ন পেশার ব্যাবসায়ী ও সাধারণ মানুষদের পরিবহন করে থাকে। অটো চালকরা বেকারত্ব জীবন যাপন না করিয়া, পেটের দায়ে পরিবারদের জীবন বাচাঁনোর জন্য রাস্তায় আটো রিক্সা চালায়। অটো শ্রমিকদের উপর অন্যায় অত্যাচার বন্ধ না হলে আগামীতে কঠোর কর্মসূচী গ্রহন করা হবে ।














