সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরের চার ফটো সাংবাদিক পেলেন বিপিজেএ’র সম্মাননা ক্রেস্ট

রংপুরের চার ফটো সাংবাদিক পেলেন বিপিজেএ’র সম্মাননা ক্রেস্ট

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘রূপসী বাংলা’ বাংলা নববর্ষ ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২৫-এ মনোনীত ছবি স্থান পাওয়ায় রংপুরের চার ফটো সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তাদের সৃজনশীল কাজ ও আলোকচিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এ সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ, কে এম মহসীন।

সম্মাননা প্রাপ্তরা হলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি ও দৈনিক পরিবেশ পত্রিকার সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আফজাল, বিপিজেএ রংপুরের প্রচার সম্পাদক, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার রংপুর প্রতিনিধি ও দৈনিক প্রথম খবর পত্রিকার স্টাফ রিপোটার ও ফটো সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, এবং বিপিজেএ রংপুরের কার্যকরী সদস্য এবং দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও ফটো সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন ইমরোজ ইমু।

সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে বিপিজেএ’র কেন্দ্রীয় সভাপতি এ কে এম মহসীন বলেন, ফটো সাংবাদিকতা শুধু একটা পেশা নয়—এটি জাতির চিত্র, সমাজের বাস্তবতা ও মানুষের অনুভূতির গল্প তুলে ধরার দায়িত্ব। রংপুরের এই চারজন তরুণ ও প্রতিশ্রুতিশীল ফটো সাংবাদিক তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে মেধা, মনন আর নিষ্ঠা থাকলে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়। আমরা আশা করি তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও উজ্জ্বল করবেন।

তিনি বলেন, “বিপিজেএ সব সময় তরুণ ফটো সাংবাদিকদের কর্মশালা, প্রদর্শনী ও প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে উৎসাহিত করছে। ছবি দেশের মানুষের কথা বলবে—এটাই আমাদের লক্ষ্য। ফটো সাংবাদিক মমিনুল ইসলাম রিপন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “এ স্বীকৃতি আমাদেরকে শুধু গর্বিতই করেনি, বরং কাজের প্রতি আরও দায়িত্বশীল করেছে। রংপুরের ছবি দেশজুড়ে জায়গা পাওয়ায় আমি আনন্দিত। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে ফটো প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সম্মাননা প্রাপ্ত চার সাংবাদিকের এই অর্জনে রংপুরের ফটো সাংবাদিক মহলেও আনন্দের জোয়ার বইছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM