জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বৈষম্যহীন ৯ম পে স্কেল বাস্তবায়নে ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫০০০ টাকা স্কেল নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারী ২০২৬ থেকে বাস্তবায়নের ১ দফা দাবিতে বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার আয়োজনে প্রতিকী অনশন কর্মসূচী পালন করা হয়। গতকাল (১৬ জানুয়ারী) শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে প্রতিকী অনশন কর্মসূচীতে রংপুর জেলা চতুর্থ শ্রেনী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার মূখ্য সমন্বয়ক ও রংপুর জেলা সরকারি গাড়িচালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ,
রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহিম বাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবীর শান্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মচারী পরিষদের সভাপতি মোঃ মামুন হাসান, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাম মিয়া, নীলফামারী সরকারি হাইস্কুল কর্মচারী পরিশদেও প্রতিনিধি মোঃ চানু মিয়া, রংপুর জেলা চতুর্থ শ্রেনী কর্মচারী পরিষদের সভাপতি মোঃ মিঠু মিয়া, চিত্তবিনোদন ক্লাব ও কালেক্টরেট কর্মচারী পরিষদের সভাপতি মোঃ মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তুহিন মিয়া, রংপুর মেডিকেল কলেজ ইউনিট কর্মচারি পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,
সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, রংপুর আঞ্চলিক শ্রমদপ্তর কর্মচারি পরিষদের প্রতিনিধি মোঃ আব্দুল খালেক ও মোঃ জাহেদুল ইসলাম, রংপুর সিটি টেকনিকেল কলেজ কর্মচারি পরিষদের প্রতিনিধি মোঃ মতিয়ার রহমান, রংপুর জেলা তৃতীয় শ্রেনি কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, বৈষম্যহীন ৯ম পে স্কেল বাস্তবায়নে ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫০০০ টাকা স্কেল নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারী ২০২৬ থেকে বাস্তবায়ন কার্যকর করার জন্য বর্তমান অর্ন্তবর্তি কালীন সরকারের প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করছি।














