সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলার উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলার উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলার উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রংপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সমাবেশের ভার্চুয়ালি উদ্বোধন করেন বগুড়া থেকে বাহিনীর মহাপরিচালক আবদুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, রেঞ্জ পরিচালক শফিকুল আলম, কমান্ডেন্ট রাশেদুল ইসলামসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি রাষ্ট্র আনসার বাহিনীর ওপর যে আর্থসামাজিক উন্নয়নের দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে বাস্তবায়ন করতে হবে। দায়িত্ব পালনে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি।

সমাবেশে সরাসরি রংপুর জেলার প্রায় ১১ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য অংশ নেন। এছাড়া ভার্চুয়ালি দিনাজপুর ও নীলফামারী অঞ্চলের আনসার সদস্যরাও যুক্ত হন। সমাবেশের মাধ্যমে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাহিনীর সদস্যদের করণীয়, দায়িত্ব ও প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM