সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) ২০২৬ খৃ. – তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সাথে মতবিনিময় করেন। এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়ার কথা মন দিয়ে শোনেন এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জহির উদ্দিন স্বপন সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান অচিরেই ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রজেক্ট শুরু হবে। তিনি নারীর ক্ষমতায়নের সাথে সংশ্লিষ্ট এ প্রকল্পটির সংবাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

তথ্যমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সূদে-মূলে মওকুফের সিদ্ধান্তের বিষয়টিও সাংবাদিকদের অবহিত করেন। তিনি সাংবাদিকদের যেকোনো বিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM