জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার : সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দেবী চৌধুরানী পল্লি উন্নয়ন কেন্দ্র রংপুরের আয়োজনে দলিত জনগোষ্ঠি নারীদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৮ মার্চ) রবিবার সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার শিখা রানী রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবী চৌধুরানী পল্লি উন্নয়ন কেন্দ্র রংপুরের প্রধান নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দেবী চৌধুরানী পল্লি উন্নয়ন কেন্দ্র রংপুরের এসআরইডি প্রকল্প সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন, এ্যাড. মনিলাল দাস, ব্লাস্ট রংপুরের সমন্বয়কারী এ্যাড. দিলরুবা, রংপুর সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোছাঃ হাবিবা হেলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মোছাঃ দোলন আফসার, মোছাঃ বিপাশা বেগম প্রমুখ।
















