জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বিএসটিআই বিভাগীয় জেলা প্রশাসন, এর যৌথ উদ্যোগে জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অদ্য (১৪ মার্চ) সকালে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে মেসার্স আরজাহান ফিলিং স্টেশন, বাহার কাছনার, প্রতিষ্ঠানটি জ্বালানী তেল পরিমাপে ডিজেল প্রতি ১০ লিটারে ১৬০ মিলি এবং অকটেন প্রতি ১০ লিটারে ২৪০ মিলি তেল পরিমাপে কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব জোয়ার্দার ইকবাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর ।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, প্রকৌঃ তাহাজিবুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি) । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















