সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • দেশের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ — খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

দেশের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ — খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

কুমিল্লা, ৪ চৈত্র (১৮ মার্চ) ২০২৬খৃ. –

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের উন্নয়ন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে স্বপ্নকে সামনে রেখে মহান স্বাধীনতা যুদ্ধ এবং সাম্প্রতিক ২০২৪ সালের আন্দোলন সংঘটিত হয়েছিল।

আজ কুমিল্লার টমছমব্রীজ এলাকার একটি পার্টি সেন্টারে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে-এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহায। তিনি বলেন, সাংবাদিকরা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন, এমনটাই প্রত্যাশিত। যা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সহায়ক হবে।

মন্ত্রী বলেন সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিগত দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যতদিন তাঁকে এ দায়িত্বে রাখবেন-ততদিন সততা, নিষ্ঠা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ইফতার মাহফিলে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিলে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM