সর্বশেষ
সর্বশেষ

মানুষের সেবা করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি – মন্ত্রী ফকির মাহবুব আনাম

তথ্য ও প্রযক্তি ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

মধুপুর (টাঙ্গাইল), ৮ চৈত্র (২২ মার্চ):২০২৬ খৃ. – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত রাখতে চাই। মানুষের সেবা করাই একমাত্র লক্ষ্য, সে লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আজ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা শুরু হয়েছে। ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড প্রদান ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন এবং ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় বিগত ১৭ বছর উন্নয়নবঞ্চিত ছিল। এ সময় তিনি প্রতিষ্ঠানটির ভবন, জীর্ণশীর্ণ ব্রিজসহ স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধানের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।

এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক নূরুন্নবী শিহাব ও আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Friday, 23rd October, 2026
12th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:43 AM
সূর্যোদয়6:59 AM
যোহর12:43 PM
আসর4:00 PM
মাগরিব6:26 PM
ইশা7:42 PM