সর্বশেষ
সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকগণ।
রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, ও কুমিল্লা সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার। তারা স্থানীয় সরকার সিটি কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন।

সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত শনিবার ( ১৪ মার্চ, ২০২৬ খৃ.) জারি করেন সরকার।

এরপর জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম(এমপি)।

নবনিযুক্ত প্রশাসকরা হলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান রিটন, রংপুর সিটি কর্পোরেশনে মাহমুদ উন নবী ডন, বরিশাল সিটি কর্পোরেশনে এ্যাডভকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রোকনুজ্জামান রোকন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপু।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Friday, 23rd October, 2026
12th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:43 AM
সূর্যোদয়6:59 AM
যোহর12:43 PM
আসর4:00 PM
মাগরিব6:26 PM
ইশা7:42 PM