সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • লায়ন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

লায়ন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর আয়োজনে এসএসসি পরীক্ষা-২০২৬ এর ৩৩তম ব্যাচের বিদায়, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১২ এপ্রিল) রবিবার সকাল ১১টায় নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে এসএসসি পরীক্ষা-২০২৬ এর ৩৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপার্সন ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য লায়ন মোঃ শাহীন পারভেজ এমজেএফ, পরিচালক লায়ন এ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন এমজেএফ, পরিচালক লায়ন খন্দকার মাহমুদ এলাহী বিপ্লব, সদস্য ডা. ইফাত আরা জেরিন, উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মোঃ আখতারুজ্জামান দুলু, প্রাথমিক শাখার কো- অর্ডিনেটর জয়শ্রী ভট্টাচার্য, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ আরমান হোসেন।

এছাড়াও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুরের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইনামুল হাসান । আলোচনা শেষে শিক্ষার্থীদের সুস্বাস্থ ও মঙ্গল কামনা করে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM