সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

রংপুরে ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে (১৪ এপ্রিল) সকাল ৮ টায় রংপুর জিলা স্কুলের বটতলায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিশেষ অতিথি রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম,

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. মাহাফুজ উন-নবী ডন, রংপুর জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাহ হুসাইন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বক্তব্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধারণের আহ্বান জানান। পরে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে টাউন হল মাঠে এসে শেষ হয়। রঙিন মুখোশ, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী প্রতীক নিয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দলীয় পরিবেশনায় অংশ নেয়। চৈত্র সংক্রান্তিতে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন আগামীকাল শেষ হবে। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকাল ১১টায় রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম নববর্ষ উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিসিক ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। দুপুরে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর নেতৃত্বে একটি বৈশাখী শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়াও বাংলার বর্ষবরণে রংপুর শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজসহ বিভিন্ন নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM