জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের আয়োজনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে রংপুর আইনজীবী সমিতির ভবনে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে রংপুর দায়রা জজ আদালতের জি.পি এ্যাড. মোঃ একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি এ্যাড. মোঃ আফতাব উদ্দিন, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মোঃ মাহফুজ উন নবী ডন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সিনিয়র এ্যাড. মোঃ হানিফ মিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সদস্য সচিব এ্যাড. মোঃ সফি কামাল। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড. মোঃ আকতারুজ্জামান আমান, এ্যাড. মোঃ মাসুম বিল্লাহ , এ্যাড. মোঃ আরিফুল ইসলাম চঞ্চল, এ্যাড. মোঃ নাসির উদ্দিন সুমন, এ্যাড. মোঃ রুবাইয়া সুলতানা পপি। আলোচনা শেষে সকল নবীন আইনজীবীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।














