সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) ২০২৬ খৃ. – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে। ফলাফল যাই হোক, সবাইকে চেষ্টা করে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে ইঞ্জিনিয়ার এম.এ রশিদ ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮০ ভাগ শিক্ষকই নারী, যা বর্তমান সরকারের নারী উন্নয়নের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে গ্রামীণ জনগোষ্ঠী, প্রান্তিক নারী ও কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে খাল খনন, বৃক্ষরোপণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং দেশের এই অগ্রযাত্রায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি শাখা থেকে ৪৫জন শিক্ষার্থীর মাঝে চেক, সনদ ও সম্মাননা প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার অধ্যক্ষগণ, উপাধ্যক্ষগণ, প্রধানশিক্ষক ও শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM