জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের বকুলতলা এলাকায় পাকা রাস্তা ও ড্রেন না থাকায় পানিবন্দি হয়ে পরেছে প্রায় ৫০০ পরিবার। একটু বৃষ্টি হলেই রাস্তা ও ঘরবাড়ি পানিতে ডুবে যায়। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। সরজমিনে গিয়ে দেখা যায় বকুলতলা দারুস সালাম মসজিদ সংলগ্ন এলাকায় ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় পানি নিস্কাশনের কোন ব্যাবস্থা নেই। চরম দুর্ভোগে পরেছে এলাকাবাসী। পানির কারনে এলাকার শিশুরা স্কুলে যেতে পারছে না।
এলাকার মুসল্লীদের নোংরা পানি পেরিয়ে মসজিদে যেতে হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী রনি পাটোয়ারী, মজিবর রহমান, কয়েল মিয়া, আইয়ুব আলী জানান, আমরা রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করছি , কিন্তু মনে হচ্ছে যেন কোন ইউনিয়নে বসবাস করছি। আমরা দির্ঘদিন থেকে অবহেলিত হয়ে রয়েছি। ইতিপুর্বে এই এলাকায় পাকা রাস্তা ও ড্রেন নির্মানের জন্য ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক মেয়রের কাছে লিখিত আবেদন করেছি। তার এসে দেখে যায়, কিন্তু কোন ব্যাবস্থা নেয় নাই। আর কতদিন কষ্ট করবো আমরা।
তাই এই এলাকায় পাকা রাস্তা ও ড্রেন নির্মানের জন্য রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সু দিৃষ্টি ও সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী। এ সময আরও বক্তব্য রাখেন এলাকাবাসী জসিম, খোকন, পেয়ারী, আইনুল, নারগিন, রুপালী, সুমি, আমেনা, আলেয়া, মনিরা বেগম, মোজাম্মেল, রবি, প্রমুখ।
















