সর্বশেষ
সর্বশেষ

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) ২০২৬ খৃ. –
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:

“বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃত শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মের মূল উপজীব্য ছিল বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা ও তাদের চিরন্তন প্রাণশক্তি। মানুষের দুর্দশা, কষ্ট ও সংগ্রামের পাশাপাশি গ্রামীণ জীবনের সৌন্দর্য ছিল তাঁর শিল্পের প্রধান উপকরণ। জয়নুল আবেদিনের চিত্রকর্মে প্রতিভাত হয়েছে প্রতিকূলতার বিরুদ্ধে গ্রাম-বাংলার মানুষের অদম্য সংগ্রাম এবং তাদের ক্ষমতার বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিভাবান এই শিল্পী বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের অগ্রদূত। বরেণ্য এই শিল্পীর কল্পনার রেখা ও তুলিতে ভাস্বর হয়ে উঠেছে ১৯৪৩ সালের ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘নবান্ন’, ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে লাখো উপকূলবাসীর মৃত্যুতে ‘মনপুরা’র মতো হৃদয়স্পর্শী ও কালজয়ী শিল্পকর্ম-যা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিপুল প্রশংসা ও স্বীকৃতি লাভ করেছে। অসাধারণ শিল্প-মানসিকতা ও কল্পনাশক্তির জন্য তিনি শিল্পাচার্য উপাধিতে ভূষিত হন।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে ১৯৪৮ সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৫ সালে সোনারগাঁওয়ে প্রতিষ্ঠিত হয় লোকশিল্প জাদুঘর। ময়মনসিংহে তিনি প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা গ্যালারি।

আমি আশা করি, শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম, আদর্শ, সৃজনশীলতা ও মানবিক চেতনা আগামী প্রজন্মকে আরো মানবিক, সংস্কৃতিমনস্ক ও দেশদরদী হতে উদ্বুদ্ধ করবে। শিল্পাঙ্গনে তাঁর অনবদ্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আমি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Friday, 23rd October, 2026
12th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:43 AM
সূর্যোদয়6:59 AM
যোহর12:43 PM
আসর4:00 PM
মাগরিব6:26 PM
ইশা7:42 PM