সর্বশেষ
সর্বশেষ

রংপুরে এবি পার্টির বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

উৎসবমুখর পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬। শনিবার (১৩ জুন) নগরীর জেলা পরিষদ কমিউনিটি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধি, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। এছাড়াও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাত উল্ল্যাহ টুটুল, এবি পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেত মারজান, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আবু বকর সিদ্দীক এবং এবি পার্টি রংপুর মহানগরের সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহাবুব, এপি পার্টি রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজওয়ানুল বারী রিজু, সহকারি সদস্য সচিব আরিফুল ইসলাম আপেল, ডাঃ ইফনুস আলী সহ রংপুর বিভাগের ৮ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন এবি পার্টি রংপুর মহানগরের আজবায়ক এ্যাড. আব্দুর রউফ। অনুষ্ঠানের প্রধান অতিথির মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে এবি পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। তিনি আরও বলেন, “২০২০ সালের ২ মে এবি পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর শুরুতে দলটিকে অনেকেই চিনতেন না। কিন্তু বর্তমানে দেশজুড়ে দলটির পরিচিতি বৃদ্ধি পেয়েছে। অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে দলের ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন চালানো হয়েছে। রংপুরেও সভা-সমাবেশ ও মিছিল করতে গিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বর্তমানে দল একটি ভালো অবস্থানে রয়েছে। দলের প্রতি নিবেদিতপ্রাণ থেকে নিয়মিত কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।”

সম্মেলনে অন্যান্য বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রংপুর বিভাগে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিনিধিরা দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং জাতীয় রাজনীতিতে এবি পার্টির ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]