জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া চেয়ে গরিব দুখি মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, চিনি) বিতরণ করা হয়। গতকাল (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রংপুর নগরীর ২২ নং ওয়ার্ডের গনেশপুর বায়তুল মামুর জামে মসজিদ মাঠে আসুস্থ্য মা মোছাঃ সাহেদা খাতুনের সুস্থ্যতা কামনায় এলাকার ১৫০ জন গরিব দুখি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মক্কা জুয়েলার্সের মালিক মোঃ শাহাজাদা মিলন।
এ সময় মক্কা জুয়েলার্সের মালিক মোঃ শাহাজাদা মিলন বলেন, আমার মা মোছাঃ সাহেদা খাতুন দির্ঘদিন থেকে খুবেই অসুস্থ্য তার চিকিৎসা চলমান রয়েছে । আমার যেন দ্রুত সুস্থ হয়, সে জন্য আমি নিজস্ব তহবিল থেকে এলাকার গরিব, দুখি, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, চিনি) বিতরণ করছি। আল্লাহ যেন আমার এই দান কবুল করে আমার মাকে সুস্থ্য করে দেয়।
















