জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
২৪ জুলাই ২০২৬ ”মুহিববুল্লাহ দিবস” উপলক্ষে রংপুর কোট মসজিদের খতিব মাওলানা মোঃ হাফিজুল ইসলাম এর প্রতিষ্ঠিত মারকাজুল হুজ্জাজ্ব দারুস সালাম মাদরাসার বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল (২৪ জুলাই) শুক্রবার বাদজুম্মা নগরীর ১৪ নং ওয়ার্ডের দেওডোবা পাঠানপাড়া এলাকায় মারকাজুল হুজ্জাজ্ব দারুস সালাম মাদরাসা হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহিববুল্লাহর বাবা কাকঁন জুয়েলার্সের সত্বাধিকারী আলহাজ্ব আবু নুর মোঃ আহসান হামীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও অত্র মাদরাসার সিঃ সহ সভাপতি আলহাজ্ব মোঃ এমদুদুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও মহুয়া ব্র্রেড এন্ড কনফেকশনারীর সত্বাধিকারী আলাহাজ্ব মোঃ নুরুল হক মুন্না। এছাড়া মজলিশে শুরার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন টার্মিনাল দারুল কুরআন হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ শায়েক ক্বারী আঃ আজিজ বিন মিরাজ। আলোচনা শেষে হিফজুল কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
















