জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের কৃষি সেবা বিষয়ক সামাজিক নিরীক্ষা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১১ আগষ্ট ২০২৬ তারিখে দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র (ডিপুক) এর অধিনে এসআরইডি প্রকল্পের আয়োজনে রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুস্করনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে নয়াপাড়া গ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষি সেবা বিষয়ক একটি নিরীক্ষা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৮ ও ৯ নং ওয়ার্ডর দলিত সম্প্রদায়ের কৃষি জীবি সহ এলাকার অন্যান্য কৃষক নারী পুরুষ উপস্থি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদি জনাব ইফতেখার নাঈম, কৃষি সম্প্রসারণ অফিসার, সদর উপজেলা, রংপুর। আরও উপস্থি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: রিয়াদ হোসেন। অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন মো: রফিকুল ইসলাম, উপি সদস্য, ৪নং সদ্যপুস্করনী ইউনিয়ন, সদও, রংপুর।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য, নিরীক্ষা সভার উদ্দেশ্য বর্ণনা ও কৃষি সেবা বিষয়ে উক্ত এলাকার ক্ষুদ্র কৃষকদের সরকারী সেবা বিষয়ে মতামতের ভিত্তিতে প্রতিবেদ পাঠ করেন ইকবাল হােসেন, সমন্বয়কারী, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র। তিনি বলেন তার বক্তব্যে বলেন কৃষি আমাদের জীবন, তাই কৃষিকে সতেজ রাখতে হলে কৃষি কাজের সাথে জড়িত কৃষক ভাইদেরকের সতেজ রাখতে হবে। তাদের প্রয়োজনীয় সেবার মধ্যদিয়ে এই কাজটি করা সম্ভব।
তিনি বলেন আজকের এই আয়েজনের মধ্যদিয়ে কৃষি সেবার কি ঘাটতি আছে সে বিষয়গুলো তুলেধরা এবং ভবিষ্যৎতে সেবার মান উন্নয়নে সরকারের কৃষি দপ্তর কিভাবে সহায়তা করতে পারেন তার একটি পরিকল্পনা প্রনয়ন করাই আমাদের মূল লক্ষ। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় কৃষি সেবা বিষয়ে উপস্থিত কৃষকগণ পর্যাপ্ত সার সরবরাহ, ভালো বীজ সরবরাহ, কৃষকেদের নিয়ে কৃষি বিষয়ে আলোচনা করা, ক্ষুদ্র কৃষকদেও সার ও বীজ সহায়তা দেয়া,
কৃষি প্রদর্শনী প্লট এর ব্যবস্থা করা, কৃষি কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রাখা ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও এর বাস্তবায়ন কিভাবে করা হবে সে বিষয়ে প্রশ্ন রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ জনাব ইফতেখার নাঈম বিভিন্ন প্রশ্নে উত্তরে তার বক্তব্যে বলেন সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের কৃষকদের তালিকা করা হবে এবং তাদেরকে একটি কৃষক কার্ডও দেয়া হবে। এব্যাপারে খুব দ্রুত কাজ ।
তিনি বলেন সরকারের সকল সহায়তা এই এলাকার ক্ষুদ্র কৃষকদের সহায়তা দেয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাকে বলেন। তিনি বলেন আমাদের সহায়তর পরিমান কম, তারপরও সাধ্যমতো চেষ্টা কর হবে। তিনি কৃষকদেরকে এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে সব সময় যোগাযোগ রাখার জন্য পরামর্শ দেন। তিনি সারের ডিলারদের সার সরবরাহ ঠিক রাখার জন্য আহবান জানান। এব্যাপারে কোন দায়িত্ব অবহেলা করলে তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের করা উল্লেখ করেন।
তিনি বলেন স্থানীয়ভাবে যদি কোন সমস্যা সমাধান না হয় তবে কৃষক ভাইরা যেন তার অফিসে অবশ্যই যোগাযোগ করেন। তিনি আরও বলেন কোন সারের ডিলার যদি সার সরবরাহ কমিয়ে দেয় সেব্যাপারে তার অফিসকে জনানাবেন। তিনি তার বক্তব্যে কৃষি চাষাবাদ বিষয়ে অনেক বিজ্ঞাণভিত্তিক আরোচনাও করেন। অনুষ্ঠানের সভাপতি জনাব মো: রফিকুল ইসলাম এলাকার সকল জনগনকে ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে দেবী চৌধুরানী পল্লী উন্নয়নকে এই সভা আয়োজনের জন্য এবং উপজেলা কৃষি কর্মকর্তা তার ওয়ার্ডে আসার জন্য ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
















