জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে আন্তঃ হাউজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা ১২টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে আন্তঃ হাউজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যাম (গ্রেড-২) মোঃ সামসুজ্জামান সামু ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মঞ্জিল মুরাদ লাভেলু এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ শাহীন পারভেজ এমজেএফ, সাবেক সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম বাবু এমজেএফ। এসময় উপস্থিত ছিলেন লায়ন নেতৃবৃন্দ, স্কুল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষাথীৃবৃন্দ। অনুষ্ঠনের আহবায়ক ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান।
















