সর্বশেষ
সর্বশেষ

রংপুর জিলা স্কুলে গণপতি চক্রবর্তী ও পরিবারের স্মরণে স্মরণসভা ও বিশেষ প্রার্থনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের স্মরণে রংপুর জিলা স্কুলে স্মরণসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ২০২৬ দুপুরে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে এ স্মরণসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

স্মরণসভায় বক্তব্য রাখেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাক্তন শিক্ষক নিরঞ্জন রায় অধিকারী, শিক্ষক দিনেশ চন্দ্র, সুদাংশু শিকদার, সাবেক শিক্ষক শফিয়ার রহমান, সালাউদ্দিন কাজী, সাবেক শিক্ষার্থী অ্যাপোল চৌধুরী, প্রয়াত গণপতি চক্রবর্তীর ভাতিজি জামাই বিশ্বজিৎ চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক আবু রায়হান মো. মিজানুর রহমান এবং প্রাক্তন শিক্ষার্থী এস.এম. সাদমান আহমেদ।

বক্তারা প্রয়াত গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের স্মৃতিচারণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তাঁরা।

পরে প্রয়াত গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় রংপুর জিলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ উপস্থিত সবাই আবেগঘন পরিবেশে তাঁদের স্মরণ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Friday, 23rd October, 2026
12th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:43 AM
সূর্যোদয়6:59 AM
যোহর12:43 PM
আসর4:00 PM
মাগরিব6:26 PM
ইশা7:42 PM