জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল (১০ সেপ্টেম্বর ২০২৬ ) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখা ৬৯৯ জন। নির্বাচন চলাকালিন সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জুয়েলাস এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার আহবায়ক ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সোহেল ।
তিনি বলেন, রংপুরে উৎসব মুখর পরিবেশে, সুন্দর সুষ্ঠভাবে মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সার্থ সংরক্ষনের লক্ষে এই নির্বাচন । আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই শ্রমিক শিল্পকে রংপুরে প্রতিষ্ঠিত শিল্প হিসেবে গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু,
বাজুস রংপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম বুলু, বাজুস রংপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল মতিন মুন্না, শ্রী পুলক বসাক, মোঃ নুর ইসলাম বাবু, মোঃ আবু হান্নান, মোঃ সামসুল আলম, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
নির্বাচন পরিচালনা করেন রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আবু সাঈদ আলম, সদস্য সচিব মোঃ আফজাল হোসেন বুলবুল, সদস্য শ্রী উৎপল বসাক, সদস্য মোঃ শাহাবুদ্দিন, সদস্য মোঃ নাসির উদ্দিন বাবলু। এছাড়া নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে পুলিশ প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
















