জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে স্পোর্টস একাডেমির আয়োজনে এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সামসুজ্জামান সামু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএ রংপুরের সভাপতি মনজুর আহমেদ আজাদ, রংপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. শামীম খান মিসকিন, রংপুর স্পোর্টস একাডেমির সভাপতি সৈয়দ সামছুল আলম, ক্রীড়া সংগঠক এ কে এম তৌহিদ আল ওয়াদুদ এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর স্পোর্টস একাডেমির পরিচালক কামাল হোসেন, ক্রীড়া সংগঠক রুবায়েদ হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা
















