সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে রংপুরে পুলিশের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময়

১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে রংপুরে পুলিশের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

১১ দলীয় ঐক্যের লংমার্চ ও সমাবেশকে কেন্দ্র করে রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ লংমার্চ ও সমাবেশে অংশ নেবেন। তাদের নিরাপদে কর্মসূচিতে অংশগ্রহণ এবং কর্মসূচি শেষে নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন, কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে রংপুর মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি যাতে না থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ কর্মসূচিকে কেন্দ্র করে তাদের বিভিন্ন উদ্বেগ, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা, সড়ক ব্যবস্থাপনা এবং কর্মসূচি চলাকালে যেকোনো পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।

পুলিশ কমিশনার বলেন, কর্মসূচি চলাকালে কোনো সমস্যা দেখা দিলে আয়োজক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেবে। তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারী ও আয়োজকদের আইনশৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আবদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মারুফ আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সনাতন চক্রবর্তী উপস্থিত ছিলেন।

১১ দলীয় ঐক্যের পক্ষে উপস্থিত ছিলেন এবি পার্টি রংপুর মহানগরের সদস্য সচিব মোঃ গোলজার হোসেন, এবি পার্টির রংপুর বিভাগীয় কমিটির সদস্য মোঃ মাহবুবার রহমান মাহবুব, এনসিপি রংপুর জেলার আহ্বায়ক মোহাম্মদ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলা সম্পাদক মোঃ শাহিনুর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে লংমার্চ ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 15th September, 2026
4th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:54 PM
আসর4:21 PM
মাগরিব7:02 PM
ইশা8:18 PM