সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ২৫৫টি দুর্গাপূজা মণ্ডপে সামুর শুভেচ্ছা উপহার বিতরণ

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর মহানগরী ও সদর উপজেলার ২৫৫টি দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে শুভেচ্ছা উপহার প্রদান করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি রাম জীবন কুণ্ডু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক পার্থ বোস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ দাস, রংপুর মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পিপাস রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায়, সহসাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শুভ্রত সরকার মুকুলসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।সভায় শামসুজ্জামান সামু বলেন, রংপুরকে পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। এ লক্ষ্যে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে জমির সঠিক ব্যবহার, ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ এবং অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি বলেন, উন্নয়ন কর্তৃপক্ষের কাজ শুধু অবকাঠামো নির্মাণ নয়; নগরীর সার্বিক উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, যানজট নিরসন এবং নাগরিকদের জন্য পরিকল্পিত আবাসন ও চলাচলের সুযোগ নিশ্চিত করাও এর দায়িত্ব। শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপের দায়িত্ব সংশ্লিষ্ট কমিটিকে যথাযথভাবে পালন করতে হবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি সেগুলো সার্বক্ষণিক সচল রাখতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজ দেখে যেন জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকারি বরাদ্দের চাল বিতরণ প্রসঙ্গে শামসুজ্জামান সামু বলেন, প্রতিটি পূজামণ্ডপের জন্য বরাদ্দ করা চাল সংশ্লিষ্ট কমিটিকে বুঝে নিতে হবে। তিনি নিজে উপস্থিত থেকে চাল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে জানান তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি দুর্গাপূজা মণ্ডপের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন। মতবিনিময় সভা শেষে শামসুজ্জামান সামু তাঁর ব্যক্তিগত তহবিল থেকে রংপুর মহানগরীর ১৬০টি এবং সদর উপজেলার ৯৫টি, মোট ২৫৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিটিতে ২ হাজার টাকা করে শুভেচ্ছা উপহার প্রদান করেন। মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।###

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Sunday, 11th October, 2026
30th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:38 AM
সূর্যোদয়6:53 AM
যোহর12:45 PM
আসর4:07 PM
মাগরিব6:37 PM
ইশা7:52 PM