সর্বশেষ
সর্বশেষ

পীরগঞ্জে ভবন ধসের ঘটনাস্থল পরিদর্শন ও অনুদানের অর্থ বিতরণ

নিহতদের পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম সাইফুল

স্টাফ রিপোর্টার, রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুরের পীরগঞ্জ পৌরসভায় নির্মাণাধীনস্থ ভবন ধসে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সাইফুল। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মর্মান্তিক দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে অনুদান প্রদান করা হয়। পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিতে হাসপাতালে যান তিনি এবং তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসক ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

এ সময় জেলা পরিষদ প্রশাসক নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রয়োজনীয় সহায়তা নিয়ে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।###

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Friday, 16th October, 2026
5th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:41 AM
সূর্যোদয়6:56 AM
যোহর12:44 PM
আসর4:04 PM
মাগরিব6:32 PM
ইশা7:47 PM